পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

Megna Tv

৬ ঘন্টা আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু।

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ডুবে গেছে রাঙামাটি পর্যটনশিল্পের আইকন ঝুলন্ত সেতু। শনিবার (২ আগস্ট) রাতে রাঙামাটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। যার কারণে পাহাড়ি ঢল কাপ্তাই হ্রদে নামায় হ্রদের পানির উচ্চতা বেড়ে যায় । ডুবতে শুরু করে ঝুলন্ত সেতুটি। আর নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। লাগিয়ে দিয়েছে নোটিশ ও লাল পতাকা।

ফলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা। আবার অনেকেই এই নিষেধাজ্ঞা অমান্য করেই ঘুরে বেড়াচ্ছেন ডুবন্ত সেতুতে। ঝুলন্ত সেতুর এমন অবস্থা দেখে হতাশ পর্যটকরা। অন্যদিকে ক্ষতির আশঙ্কা হোটেল মোটেল ব্যবসায়ীদের। ঝুলন্ত সেতু ডুবে যাওয়া সমস্যার স্থায়ী সমাধান চান ট্যুরিস্ট বোট মালিক সমিতির নেতারা।

খুলনা থেকে আশা পর্যটক রাজেশ জানান, টেলিভিশনে দেখে ঝুলন্ত সেতু দেখতে এসেছি। এখন এসে দেখি সেটি পানির নিচে তলিয়ে যাচ্ছে। তাই ভয়ে সেতুতে উঠছি না। দূর থেকে দেখতে হচ্ছে। খুবই হতাশ হলাম।

রাঙামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহসভাপতি রমজান আলী বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে ঝুলন্ত সেতুটি ডুবে গেছে। এতে আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবো। আমরা দাবি জানাচ্ছি যাতে ঝুলন্ত সেতুটি ৩-৫ ফিট উপরে তুলা হয়।

বাংলাদেশ পর্যটন করপোরেশন রাঙামাটি শাখার ব্যবস্থাপক, আলক বিকাশ চাকমা আর নিরাপত্তার বিবেচনা করে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নোটিশ এবং লাল পতাকা টানানো হয়েছে।

পাটাতনের ওপর পানি উঠেছে প্রায় ৫ থেকে ৬ ইঞ্চি। পনির চাপে অনেক স্থানেই খুলে গেছে পাটানতে কাঠ। তবে মেরামত কাজ করছেন কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের পানির ধারন ক্ষমতা ১০৯ এমএসএল, কিন্তু ১০৫ এমএসএল হলেই ডুবে যায় এই সেতু। আর কাপ্তাই হ্রদে আজ রোববার সকাল পর্যন্ত ১০৫.৬ এমএসএল পানি রয়েছে।

অন্যদিকে ডুবে যাওয়া সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ। এতে দেশের বিভিন্ন স্থান হতে আগত পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

উল্লেখ্য রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে এই সেতুটি নির্মাণ করে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

#

দোষী সাব্যস্ত পলাতক হাসিনা খুনের দায় নেবেন না

#

বন্যায় চৌদ্দগ্রামে ৮২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

#

৩ মাসেও দেশে আসেনি লাশ, অপেক্ষায় পরিবার

#

আসিম জাওয়াদ, হার না মানা এক বীর

#

কুমিল্লায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

#

মোদাফফরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তিতে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

#

গাজীপুরে দুই কাভার্ডভ্যানে আগুন

#

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে সাবেক কনস্টেবলের মৃত্যু

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied