পানি কমলেও হাওড়ে নতুন করে বৃষ্টি, ধান পচার ভয়

Megna Tv

১২ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

নেত্রকোনায় প্রধান নদ-নদীগুলোর পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে কংশ ও উব্দাখালি নদীর পানি এখনও বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা দুই দিন আকাশ পরিষ্কার থাকার পর শনিবার ভোর থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শনিবার (২ মে) সকাল ৯টার তথ্য অনুযায়ী, নদীর পানি কিছুটা কমার দিকে। তবে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় কংশ নদীর পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার এবং উব্দাখালি নদীর পানি ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে শুক্রবার (১ মে) সন্ধ্যা পর্যন্ত কংশ নদীর পানি বিপৎসীমার ১১০ সেন্টিমিটার এবং উব্দাখালি নদীর পানি ৭৯ সেন্টিমিটার ওপরে ছিল। সে হিসেবে রাতের ব্যবধানে নদীর পানি কিছুটা কমেছে।
 
এর আগে গত বুধবার (২৯ এপ্রিল) জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওই দিন বিকেলে কংশ নদীর পানি বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া মগড়া, বউলাই ও ধনু নদীর পানিও দ্রুতগতিতে বাড়ছিল। দুর্গাপুরের সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও পাহাড়ি ঢলে শুকনো মৌসুমে তৈরি করা একটি অস্থায়ী কাঠের ব্রিজ ভেসে যায়।
 
 
পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় জেলার নিম্নাঞ্চল ও হাওড়পাড়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। হাওড়ের বিস্তীর্ণ ফসলি জমি এরই মধ্যে পানিতে ডুবে গেছে। প্রতি বছর বাঁধের জন্য মাটি ভরাটের কারণে সব জলাধার ভরাট হয়ে গেছে। ফলে পানি নামার কোনো জায়গা নেই। এ কারণে বন্যা আসার আগেই প্রায় দুই সপ্তাহ ধরে জলাবদ্ধতার কবলে পড়েছেন কৃষকরা।
 
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম জানান, গত বুধবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে ২ হাজার ২১৫ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। নতুন করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
 
হাওড়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওড়ের সিংহভাগ ধান এখনও কাটা বাকি। বৃষ্টির পানিতে ডুবে অনেক ধানের গোড়ালি পচে গিয়ে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। জ্বালানি সংকট না থাকলে মেশিনের সাহায্যে আগেই ধান কেটে ফেলতে পারতেন বলে জানান তারা।
 
সার্বিক বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাঁধের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাঁধ না ভাঙলেও পানি উপচে পড়তে পারে। তাই হাওড়ের ধান দ্রুত কাটার ওপর জোর দেয়া হয়েছে।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রামপালের জন্য এলো আরও ৩১ হাজার টন কয়লা

#

কুমিল্লায় সীমান্তে ৫৮ লাখ টাকার অবৈধ ভারতীয় বাজি আটক।

#

সাবেক এমপি জিল্লুর রহমানের ছোটভাইর গোডাউন থেকে ভারতীয় চিনি উদ্ধার, আটক ১

#

পানিতে ডুবল রাঙামাটির ঝুলন্ত সেতু

#

কুমিল্লায় কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ

#

ব্যক্তি-পর্যায়ে কাউকে হেনস্তা না করার আহ্বান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের

#

রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লোভী হয়ে ওঠে : প্রধানমন্ত্রী

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, আহত ১৫

#

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়ায় নতুন মোড়

সর্বশেষ

#

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে মূল্যবান খনিজ

#

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী কে? আলোচনায় যাদের নাম

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

Link copied