দুর্গাপুরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা,বেড়েছে আবাদ

Megna Tv

৫ ঘন্টা আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি: সরিসা ক্ষেত

মানিক মিয়া, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে এবার অন্যান্য বারের তুলনায় সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন চাষিরা। উপজেলায় এবার জমির পর জমিতে সরিষার আবাদ দেখা গেছে।

গত ২০২২-২০২৩ অর্থবছরে ৩২০ হেক্টরে সরিষার আবদ হয়েছিল। এ বছর প্রায় ৫শত হেক্টরে সরিষার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১শত হেক্টর বেশি জমিতে সরিষা উৎপাদিত হবে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারি, কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর, বামনপাড়া, কাকড়াকান্দা, গাওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া, নাওদাড়া চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাও, ফুলপুর, কেরণখলা, ফেঁচিয়া গ্রামের কৃষকরা সরিষা আবাদ করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি অর্থবছরে দুর্গাপুর উপজেলার প্রায় সব ইউনিয়নেই ২ হাজার ৫শ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। কৃষি প্রনোদনা দেয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর সরিষার ফলনও বেশি হবে বলে আশা করা হচ্ছে। সেইসাথে কৃষক সরিষার ভালো দাম পেয়ে লাভবানও হবেন।

কৃষক হযরত বেপারি বলেন,কৃষি বান্ধব সরকারকে ধন্যবাদ জানাই আমাদের প্রনোদনা দেয়ার জন্য। আমরা বিনামুল্যে সার, বীজ পাওয়ায় সরিষা আবাদে আগ্রহ হয়েছি। শুধু তাই নয়, সামনের মৌসুম থেকে আমাদের এলাকার কৃষকগণ মধু চাষেও আগ্রহ প্রকাশ করবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা কামরুজ্জাসান জানান,এ বছর আবহাওয়া সরিষা আবাদের অনুকুলে ছিল। তাই বিভিন্ন এলাকার কৃষকগণ সরিষার আবাদে আগ্রহ প্রকাশ করেছে। ক্ষেতে পোকা-মাকড়ের আক্রমন হয়নি। প্রাকৃতিক দুর্যোগ না হলে সরিষার বাম্পার ফলন হবে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার নিপা বিশ্বাস জানান,এ বছর দুর্গাপুর উপজেলায় প্রায় ৫শত হেক্টরে সরিষার আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ১শত হেক্টর বেশি জমিতে সরিষা আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব সময়ই কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

খাবারের পরে এলাচ খেলে কী হয়?

#

জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত মার্কিন সুপ্রিম কোর্ট

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

দেশের ৫ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

#

পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষীর সংখ্যা বেড়ে ১১৭

#

নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতির বার্তা দিলেন রাষ্ট্রপতি

#

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা

#

জুলাই সনদের ভিত্তিতে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

#

ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

#

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

Link copied