‘হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল’

Megna Tv

২৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এ সপ্তাহের মধ্যে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ রোববার (১৭ মে) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত একটি সেমিনারে তিনি এ তথ্য জানান।

সেমিনারে তিনি বলেন, ২০২০ সালের পর দেশে হামের কোনো টিকা দেওয়া হয়নি। তবে এ বছর সরকার দায়িত্ব নিয়ে শিশুদের টিকার আওতায় আনার কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, পুষ্টির অভাবে অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পুষ্টি বিষয়ে দায়িত্ববোধ বাড়াতে পারলেই হামসহ বিভিন্ন রোগ থেকে শিশুদের রক্ষা করা সম্ভব।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলোর নিন্দা জানান। তিনি বলেন, দেশের চিকিৎসা খাতকে ‘ফ্যাসিবাদের দোসররা’ উস্কে দিচ্ছে বলেও অভিযোগ করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied