নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবি:সংগ্রহ

নেত্রকোনা প্রতিনিধি মানিক মিয়া :

আসন্ন উপজেলা  পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা সদর  উপজেলা  প্রার্থীরা  গণসংযোগ,  পথসভা মিটিং- সহ  নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছেন ।প্রার্থীরা সাধারন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে চাচ্ছেন ভোট ও দোয়া।  

নেত্রকোনা সদর  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান  প্রার্থী মোঃ মারুফ হাসান খান অভ্র  দৃশ্যমান উন্নয়নের রূপকার হিসেবেই সাধারন মানুষের মনে ও প্রাণে ঠাঁই  করে নিয়েছেন।উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে   সাধারন ভোটারের কাছে তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন। এদিকে এলাকাবাসীও মনে করে মোঃ, মারুফ হাসান খান অভ্র  ,  এলাকায় মানবসেবা ও উন্নয়ন কাজে  নিবেদিত প্রাণ। সর্বদা তিনি ন্যায় নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছেন। ২১ই মে  উপজেলা পরিষদ  -নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে মারুফ হাসান খান অভ্্র কে ভোট দিয়ে জয়যুক্ত করব।

 উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্থী মোঃ মারুফ হাসান খান অভ্র বলেন, , আমার কোন আপন ভাই নেই, আমার বাবা নেই, আপনারাই আমার ভাই, আপনারাই আমার চাচা,আপনারা   যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন,তাহলে আমি কথা দিলাম,  উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব, স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে,  সৎ ও আদর্শের সাথে কাজ করব ইনশাল্লাহ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied