কুমিল্লার লাকসামের আউশপাড়ায় উদ্বোধন হলো নতুন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “আল দ্বীন হিফজ একাডেমি”

Megna Tv

৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান

কুমিল্লার লাকসামের আউশপাড়ায় উদ্বোধন হলো নতুন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “আল দ্বীন হিফজ একাডেমি”। ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মনির উদ্দিনের উদ্যোগে শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে একাডেমিটির কার্যক্রম শুরু হয়।

সকালে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে মাদরাসাটির উদ্বোধন করা হয়। এর আগে শুক্রবার এলাকাবাসীর পরামর্শে প্রতিষ্ঠানের নামকরণ এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়।
এতে মো. মনির উদ্দিনকে সভাপতি এবং শিক্ষক মো. এমরান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। এসময় এলাকার মানুষ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খুলশি ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং আউশপাড়া যুবসমাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা–৯ আসনে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের প্রতিনিধি মোশাররফ হোসেন মুশু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকি, বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চট্টগ্রামস্থ খুলশি ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন ও লাকসাম সমিতির প্রতিনিধিরাও অংশ নেন।

আল দ্বীন হিফজ একাডেমি উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় ধর্মীয় শিক্ষার নতুন যাত্রা শুরু হলো—এমনটাই জানিয়েছেন আয়োজকরা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied