জিয়াউর রহমানের আদর্শে শিক্ষার্থী বান্ধব রাজনীতির আহ্বান- নাজমুল ইসলাম জিকু

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
জিয়াউর রহমানের আদর্শে শিক্ষার্থী বান্ধব রাজনীতির আহ্বান- নাজমুল ইসলাম জিকু

শিক্ষার্থী বান্ধব, ইতিবাচক ও গঠনমূলক ছাত্র রাজনীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে নোয়াখালীতে আলোচনায় রয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল ইসলাম জিকু। বুদ্ধিবৃত্তিক রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণের কারণে তিনি ছাত্র রাজনীতিতে একটি আলাদা পরিচয় গড়ে তুলেছেন বলে মনে করছেন অনেকেই।

সম্প্রতি নেতাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং জনগণের ক্ষমতায়ন। সেই আদর্শকে ধারণ করেই ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীদের কল্যাণমুখী ও দায়িত্বশীল ধারায় পরিচালিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে গিয়েছেন। তাঁর নেতৃত্ব ও আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে হবে।

মোঃ নাজমুল ইসলাম জিকু বলেন, বর্তমান সময়ে ছাত্র সংগঠনগুলোর প্রধান দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা। স্লোগাননির্ভর রাজনীতির পরিবর্তে বাস্তব নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখার ও সংগঠনকে শক্তিশালী করার যে দিকনির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ছাত্রদলকে সংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নেতাকর্মীদের মতে, সাংগঠনিক প্রজ্ঞা, সাহসী বক্তব্য এবং মানবিক আচরণের কারণে জিকু ইতোমধ্যে সিনিয়র ও জুনিয়র সবার কাছে আস্থার প্রতীক হয়ে উঠছেন। কর্মীদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও সহমর্মিতার জন্যও তিনি প্রশংসিত হচ্ছেন।

মোঃ নাজমুল ইসলাম জিকু জানান, সভাপতি নির্বাচিত হলে নোয়াখালী জেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ এবং শিক্ষার্থী বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি সকল নেতাকর্মী ও শিক্ষার্থীদের গঠনমূলক, ইতিবাচক এবং সমস্যা সমাধানমুখী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied