স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে বর্ণাঢ্য কুচকাওয়াজ

Megna Tv

৮ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সংগৃহীত ছবি

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয়েছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দর্শনীয় ফ্লাই পাস্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বসাধারণের জন্য কুচকাওয়াজ অনুষ্ঠানটি উন্মুক্ত রাখা হয়েছে। জনসাধারণের প্রবেশের সুবিধার্থে ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, ভোরের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভোর ৬টায় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন (গার্ড অব অনার) প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শহীদ বেদিতে পুনরায় পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

#

ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে : ব্রিটিশ রাষ্ট্রদূত

#

পিছিয়ে পড়া গ্রাম এখন মডেল ভিলেজ

#

কুমিল্লা দেবিদ্বারে আচরণ বিধি'র কথা বলে নিজেই লঙ্ঘন করলেন আচরণ বিধি

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

#

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

#

চট্টগ্রাম কারাগার থেকে বন্দিদের বেরিয়ে যাওয়ার চেষ্টা

Link copied