বেগম খালেদা জিয়া মারা গেছেন

Megna Tv

৬ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
সংগ্রহ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।

বিএনপির মিডিয়া সেল থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এর আগে, সোমবার মধ্য রাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছন, বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, ‘এর আগেও আমি বলেছিলাম-বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। তিনি বলেন, সময় বলে দেবে বেগম খালেদা জিয়া সেই সংকট কতটা কাটিয়ে উঠবেন।’

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমানসহ তার পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন হাসপাতালে। তার মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে যারা থাকেন, তারা পর্যবেক্ষণ করছেন।

এর আগে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লা সীমান্তে ৩০ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক

#

কুমিল্লায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

#

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

#

শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে:উপদেষ্টা নাহিদ

#

রাজধানীতে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা, জড়িতদের খুঁজছে পুলিশ

#

কুমিল্লার লাকসামের আউশপাড়ায় উদ্বোধন হলো নতুন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান “আল দ্বীন হিফজ একাডেমি”

#

দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

#

খামেনির জানাজা আজ, হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

#

প্রধান বিচারপতির বিদায়ী অভিভাষণ রোববার

#

আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

Link copied