দেওয়ালচাপায় নির্মাণ শ্রমিক নিহত

Megna Tv

৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময় দেওয়ালচাপায় সোহেল সরদার (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেওয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সোহেল সরদার। এ সময় দেওয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।


মেঘনা টিভি ইউটিউব চ্যানেল

এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নীরিক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এবার এনসিপি নেতাকে গুলি

#

ডিবির হেফাজতে সালমান এফ রহমান ও আনিসুল হক ,গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

#

ঋণ খেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া অসসম্ভব-জামায়াত আমির

#

কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

#

গণতন্ত্র ও রাষ্ট্র রক্ষায় ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করুন: চরমোনাই পীর

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন সিইসি ও চার কমিশনার

#

কার কত দম আওয়ামী লীগ সেটাও দেখতে চায়: প্রধানমন্ত্রী

#

বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না,সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করা হবে।

#

বেগম রোকেয়ার আদর্শে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

Link copied