কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Megna Tv

১০ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মাঠের বাইরেও পেয়েছে ফ্রান্স। নকআউট পর্বে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পর সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান দখল করেছে দিদিয়ের দেশমের দল। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নেমে গেছে দুই নম্বরে।

ফিফার হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ১৯১৬.২৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ফ্রান্স। আর্জেন্টিনার সংগ্রহ ১৯০৭.৪০ পয়েন্ট। ১৮৭৯.৫৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে স্পেন।

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্স ছিল তিন নম্বরে। তখন তাদের রেটিং ছিল ১৮৬৯.৪৩ পয়েন্ট। গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে হারিয়ে তারা আরও ৯.৪ রেটিং পয়েন্ট অর্জন করে। সব মিলিয়ে তাদের পয়েন্ট দাঁড়ায় ১৯১৬.২৪, যা শীর্ষে ফেরার জন্য যথেষ্ট হয়েছে।

অন্যদিকে বিশ্বকাপ শুরু করেছিল এক নম্বর দল হিসেবে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে তাদের রেটিং ছিল ১৮৭৪.৮১ পয়েন্ট। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেলেও শেষ ৩২-এর ম্যাচ এখনও খেলেনি লিওনেল স্কালোনির দল। ফলে ফ্রান্সের অতিরিক্ত পয়েন্ট অর্জনের কারণে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

আগামী শনিবার (৪ জুলাই) রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও সঙ্গে সঙ্গে শীর্ষস্থান পুনরুদ্ধার করা সহজ হবে না। কারণ ফিফার রেটিং পদ্ধতিতে ম্যাচের গুরুত্ব, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং প্রত্যাশিত ফলাফলের ভিত্তিতে পয়েন্ট নির্ধারণ করা হয়। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষকে হারালে রেটিং পয়েন্ট তুলনামূলক কম যোগ হয়।বিশ্বকাপের আগে পর্যন্ত ফ্রান্সই ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। তবে টুর্নামেন্ট শুরুর আগে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে তারা তিন নম্বরে নেমে যায়। সেই সুযোগে আর্জেন্টিনা উঠে আসে এক নম্বরে, আর স্পেন ছিল দ্বিতীয় স্থানে। বিশ্বকাপে টানা জয়ের ধারায় হারানো সিংহাসন পুনরুদ্ধার করল ফরাসিরা।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ১৮৪০.৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল উঠে এসেছে পাঁচ নম্বরে। গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের পর শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৯.৭৩ রেটিং পয়েন্ট যোগ করেছে সেলেসাওরা। তাদের মোট পয়েন্ট এখন ১৮০৪.৯২।

এক ধাপ করে উন্নতি হয়েছে মরক্কো ও নেদারল্যান্ডসের। মরক্কো এখন ছয়ে এবং নেদারল্যান্ডস সাত নম্বরে রয়েছে। যদিও শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ডাচরা। অন্যদিকে তিন ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে পর্তুগাল।

সবচেয়ে বড় অগ্রগতি করেছে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো। চার ধাপ এগিয়ে তারা এখন নবম স্থানে। বেলজিয়াম রয়েছে দশ নম্বরে।

ফিফার রেটিং ব্যবস্থা এখন আগের তুলনায় আরও গতিশীল। ২০২৬ সালের মার্চ থেকে ম্যাচ চলাকালীন গোল হওয়ার সঙ্গে সঙ্গেই রেটিংয়ের হিসাব রিয়েল-টাইমে হালনাগাদ হচ্ছে। সর্বশেষ প্রকাশিত তালিকায় বাংলাদেশ আগের মতোই ১৮১তম স্থানে রয়েছে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ‘সন্দেহে’ বাড়ি ঘেরাও, সেনাবাহিনীর তল্লাশি

#

জাতিসংঘে ইসিপিপিইডিতে প্রবেশাধিকারের দলিল জমা দিল বাংলাদেশ

#

হাদির হত্যাচেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লক্ষ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

বিএনপির আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: মির্জা ফখরুল

#

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে পাকিস্তান কেন এতটা তৎপর

#

ড. ইউনূসের কারণে বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

#

ইউক্রেনের নেতৃত্বে বড় রদবদলের কথা বললেন জেলেনস্কি

#

আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

#

ডাক বিভাগের কর্মীদের জনগণের সেবা করার নির্দেশ নাহিদের

#

ক্ষমতা ব্যবহার করে যেভাবে ব্যাংক খাতের মাফিয়া হয়ে উঠেন নজরুল

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied