আজ জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

Megna Tv

২৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) পৃথক সময়ে তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তার। 

 
 শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া উইং সূত্র।

বিএনপির মিডিয়া উইং সূত্র জানায়, সন্ধ্যা ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকায় শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে তার।
 এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছে দলটির মিডিয়া উইং।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।
 এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে, আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রকাশ করা হবে: মন্ত্রী

#

পলাশবাড়ী পৌর সভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

#

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ভুলগুলো যতটা মিনিমাইজ করা যায়, তা করা হবে।

#

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

#

নগদহাট ও অর্থোপেডিক হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই

#

স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি

#

মঙ্গলবার ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

#

লুট হওয়া অস্ত্র জমার শেষদিন আজ, বুধবার থেকে যৌথ অভিযান

#

সুপ্রিম কোর্টকে ন্যায়বিচার নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির

Link copied