ছেলেদের টুপি পরা বাধ্যতামূলক করলো আইডিয়াল

Megna Tv

৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজ

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যন্ড কলেজে সব ছেলে শিক্ষার্থীর জন্য টুপি পরা আবার বাধ্যতামূলক করা হলো। এর আগেও ২০২০ সালে ড্রেস কোড পরিবর্তন করা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে। ওই সময় পরিবর্তিত মূল ড্রেস কোডে ছিল সালোয়ার, কামিজ, ক্রস বেল্ড ওড়না ও জুতা। ওই সময় মেয়েদের জন্য ফ্রকের পরিবর্তে কামিজ নির্ধারণ করা হয়েছিল।

দেশের প্রচলিত ড্রেস কোডের বাইরে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত ছিল— ছেলেদের জন্য টুপি, মেয়েদের জন্য স্কার্ফ ও অতিরিক্ত হিসেবে বড় ওড়না। ওই সময় পরিবর্তিত ড্রেস কোড অনুযায়ী এগুলোকে ঐচ্ছিক করা হয়েছিল মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের জন্য।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে অমুসলিম শিক্ষার্থী থাকায় টুপি পরার বিষয়টি নিয়ে ২০২০ সালে বিতর্ক ওঠে। আর সে কারণে প্রতিষ্ঠানটি টুপি ব্যবহার ঐচ্ছিক করা হয়েছিল। অর্থাৎ যার ইচ্ছে সে ব্যবহার করবে, যার ইচ্ছে হবে না সে পরবে না।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আগের ড্রেস কোড ফিরিয়ে আনার দাবি ওঠে। এক পর্যায়ে গত ১২ আগস্ট ড্রেস কোড পরিবর্তন করে প্রতিষ্ঠানটি। নতুন ডেস কোডে মাধ্যমিকে ছেলেদের ড্রেস কোড অনুযায়ী এবার টুপি পরা ঐচ্ছিক তুলে দিয়ে বাধ্যতামূলক করা হয়েছে।

ড্রেস কোড পরিবর্তন বিষয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, ২০১৪ সাল পর্যন্ত যে ড্রেস কোড ছিল তা ফেরত আনা হয়েছে। এ জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

ড্রেস কোড পরিবর্তনের বিষয়ে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাচ্চারা টুপি পরতে চাইতো না, তাই টুপি পরা ঐচ্ছিক করা হয়েছিল। এবার ড্রেস কোড পরিবর্তনের বিজ্ঞপ্তিতে ঐচ্ছিক শব্দটি নেই। তাই মাধ্যমিকে সব ধর্মের ছেলেদেরই টুপি করা বাধ্যতামূলক হয়ে গেলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জয়, পুতুল ও ববির অ্যাকাউন্ট জব্দ

#

৩১ জানুয়ারি কুমিল্লায় আসছেন জামায়াত আমীর ডাঃ শফিক

#

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

#

প্রশ্নফাঁসের টাকা কী করেছেন, জানালেন আবেদ আলী

#

শেখ হাসিনা যুব ইনস্টিটিউটের নাম বদল বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

#

কুমিল্লার ২ আসনে প্রার্থী শূন্য বিএনপি

#

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

#

নিয়োগ বিধি না থাকায় ৪০ হাজার স্বাস্থ্য পরিদর্শক হতাশ

#

পথে পথে পুলিশের ব্যারিকেড, হবিগঞ্জের পথে এনসিপি নেতারা

#

জুলাই বিপ্লবে ইলেকট্রনিক মিডিয়া কিছুই প্রচার করেনি: নাহিদ ইসলাম

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied