প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সভামঞ্চ, স্লোগানে মুখর চারপাশ

Megna Tv

২৯ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগৃহীত ছবি

দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ।

আজ শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি উপস্থিত জনতার সামনে বক্তব্য দেবেন।

তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই পথসভার মাঠে উপস্থিত হয়েছেন। বরুড়া ছাড়াও আশপাশের এলাকা থেকে দলে দলে স্লোগান দিতে দিতে মানুষজন মাঠে আসতে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত ব্যানারে পুরো সভামঞ্চ সুসজ্জিত করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এই পথসভার সভাপতিত্ব করছেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ অন্যান্য নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন ইতোমধ্যেই হাজারো নেতাকর্মী ও সমর্থকরা সভায় উপস্থিত হয়েছেন। জনগণের এ স্রোত আরও বাড়বে।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied