কুমিল্লার যানজট সমাধানে ৭দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে--- প্রশাসক
২১ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬
ইবনুল হাসান রায়হান।
পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয়েছে তিন মাসের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে এ অভিযানের উদ্বোধন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শাহ আলম। এ সময় তিনি বলেন, যানজট সমস্যা সমাধানে আগামী ৭দিনের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে।
সড়কে ধুলবালি, যত্রতত্র স্থানে ময়লা রাখা, বাড়ীর আঙ্গিনা পরিস্কার রাখতে নগরীর ২৭ টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্ন অভিযান চলমান থাকবে। এছাড়াও ড্রেনেজ, সড়ক ও অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের স্থাপনা দখলমুক্ত করণসহ সাধারণ মানুষকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নিয়েছে কুসিক প্রশাসন।
কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে উপস্থিত ছিলেন ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সিটি কর্পোরেশন কর নির্ধারণ কর্মকর্তা ও নগরীর ২২ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী ও নগরীর ২১ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাকসুদুর রহমান,
বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,