‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রকাশ করা হবে: মন্ত্রী

Megna Tv

১৯ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে বা জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন তাদের চিহ্নিত করে জাতির সামনে উপস্থাপন করা হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের কাছে আরও অনেক অভিযোগ এসেছে। সংসদ সদস্যরা যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটি নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা ইতোপূর্বেই অভিযোগ পেয়েছি এবং জানি যে, বিগত সরকারের সময়ে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের সনদ স্থগিত করা হয়েছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস‌্য জয়নুল আবেদীন ও বিরোধীদলীয় সংসদ সদস‌্য গাজী নজরুল ইসলামের করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছি। আশা করি, খুব অল্প সময়ের মধ্যেই এ ধরনের অমুক্তিযোদ্ধা, যারা ‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং নিজেরাও বিভিন্নভাবে অবৈধভাবে লাভবান হয়েছেন—আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি।

শিগগিরই এর একটি পরিসংখ্যান তুলে ধরার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আশা করে, অল্প দিনের মধ্যেই ভুয়া মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট সংখ্যা আমরা বলতে পারবো এবং জাতির সামনে তা উপস্থাপন করতে পারব।

বিগত সরকারের আমলের অনিয়মের অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমাদের কাছে আরও অনেক অভিযোগ এসেছে। সংসদ সদস্যরা যে বিষয়টি উত্থাপন করেছেন, সেটি নিয়েও আমাদের মন্ত্রণালয় কাজ করছে। আমরা ইতোপূর্বেই অভিযোগ পেয়েছি এবং জানি যে, বিগত সরকারের সময়ে অনেক মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের সনদ স্থগিত করা হয়েছিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

উপজেলার প্রার্থীতা ঘোষণার পর হুমকির অভিযোগ

#

হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

রাজধানীতে চাঁদার টাকা নিতে এসে চক্রের সদস্য গ্রেফতার, থানায় মামলা, জড়িতদের খুঁজছে পুলিশ

#

পলাশবাড়ী পৌর সভার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

#

সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

চেয়ারম্যানের অনুপস্থিতিতে উপজেলায় দায়িত্ব পালন করবেন ইউএনও

#

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা

#

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

#

কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

#

১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link copied