হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

Megna Tv

২৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি :সংগ্রহ

জেলা নওগাঁর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। হাঁড়কাপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের লোকজন। রোববার (২১ জানুয়ারি) নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।ঘন কুয়াশার কারণে সকাল ১০টার পরও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বালুডাঙ্গা যাওয়ার পথে কথা হয় অটোরিকশাচালক বাবুলের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। শীতে হাত বরফ হয়ে যাচ্ছে, গাড়ির হ্যান্ডেল ধরে রাখা যাচ্ছে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied