রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের কলার হস্তান্তর

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
রোটারী ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্টের কলার হস্তান্তর

 স্টাফ রিপোর্টার ।।

বিশ্বে মানবসেবায়  অবদান রেখেছে রোটারী ক্লাব, তারই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব  কুমিল্লা ক্যান্টনমেন্টের ২০২৪ ও ২০২৫ রোটাবর্ষে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ভার ও কলার হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ভূইয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ ফারুক আহমেদ ভূইয়া।

রোটারি ২৪-২৫ বর্ষে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সোহেল আহমেদ। এছাড়া সেক্রেটারী হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান মোঃ মনোয়ার হোসেন, শুক্রবার সকালে কুমিল্লা ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে কপি হাউজ এন্ড 

রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ও রোটারী ক্লাব অব লালমাই এর রোটারেক্ট কমিটির চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম শামীমের উপস্থিতিতে এই কলার হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আগামী ১ বছরের জন্য সামাজিক ও মানবিক কাজের জন্য উইকলী মিটিং শিক্ষা, বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। সামপ্রতি সময়ে বন্যা দূর্গত মানুষের পাশে ত্রাণ বিতরণ, ঘর নির্মাণ, চিকিৎসা ও সামাজিক উন্নয়নে অবদান রেখেছে বলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রোটারী ক্লাব অব লালমাই এর রোটারেক্ট কমিটির চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম শামীম।

ক্লাবের সার্টার প্রেসিডেন্ট পিপি কাজী জহিরুল ইসলামের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, পিপি প্রফেসর মোঃ মজিবুর রহমান.  পিপি হুমায়ূন কবির, পিপি কবির আহমেদ, আই পিপি শাকিল আহমেদ, সাবেক সেক্রেটারী এয়ার আহমেদ, ট্রেজারার রোটারিয়ান সামসুর রহমান, রোটারিয়ান শাহ আলম বাবলু, রোটারিয়ান জাকির হোসেন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার নুরুল হক ও সাংবাদিক রোটারিয়ান এইচ এম মহিউদ্দিন প্রমূখ।

এছাড়া নতুন সদস্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তারেক রহমানের আগমনে স্মরণকালের বৃহত্তম জনসমাগমের প্রস্তুতি বিএনপির

#

ভূমিকম্পে ঢাকার কোন এলাকা নিরাপদ?

#

দেশ ডিজিটাল না হলে ফেসবুকে মিলিয়ন ফলোয়ার পেতাম না : ব্যারিস্টার সুমন

#

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

#

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

#

আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

#

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হলেন আবদুল হাছিব

#

শেখ হাসিনাকে যুক্তরাজ্যে পাঠাতে ভারতের লবিং

#

অর্থনীতি পুনরুদ্ধার সরকারের লক্ষ্য

Link copied