বজ্রবৃষ্টির আভাস, তাপমাত্রা কি কমবে?

Megna Tv

৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বজ্রবৃষ্টির আভাস

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের মতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া রাত থেকে আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। তবে পরের ২৪ ঘণ্টা ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

NP/JM24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied