শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, এসএসএফের কড়া নিরাপত্তা

Megna Tv

৭ দিন আগে শনিবার, জুন ২০, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও রাজনৈতিক নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।

আগামী শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী চাঁদপুর জেলা সফরের পথে কুমিল্লার বরুড়া উপজেলায় কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেবেন। ওই দিন বেলা ১১টায় বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে তাঁর যাত্রাবিরতির কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে পথসভার ভেন্যু পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাঠ পরিচর্যা, কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙের প্রলেপ ও সাজসজ্জার কাজও চলছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একাধিকবার সভাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করে প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তদারকি করছেন। মাঠ গোছান, নিরাপত্তাব্যবস্থা জোরদার, জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে ব্যাপক কর্মতৎপরতা।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থল সশরীরে পরিদর্শন করেছি। এসএসএফের সঙ্গেও বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর ও সুশৃঙ্খল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ড. ইউনূস ছাত্র ও আমাদের মনোনীত প্রতিনিধি: মির্জা ফখরুল

#

কুমিল্লায় ২য় এসকিউ গ্রুপ বিজয় দিবস কাপ গলফ টুর্ণামেন্ট - ২০২৩

#

আবু সাঈদ হত্যায় গ্রেপ্তার দুই পুলিশ ৪ দিনের রিমান্ডে

#

ভোটারকে বাধা দিলে কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি র‍্যাব ডিজির

#

নগরীতে জিবির নামে চাঁদাবাজি অপ প্রচারের নিন্ধা জানিয়েছে চালকরাই

#

নোয়াখালীর বেগমগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

#

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩, সব শ্রমিক ছিলেন বাংলাদেশি

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

#

নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার ঝুলিয়ে মিছিল, আটক ৫

#

কর্মজীবী নারীদের কর্মপরিবেশ সুস্থ্য ও স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে : স্পিকার

Link copied