কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প , সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান - কুমিল্লা

কুমিল্লায় মানবিক কুমিল্লার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাত হাজারের বেশি মানুষ পেলেন চিকিৎসা সেবা

কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি। মানবিক কুমিল্লার আয়োজনে শনিবার (৮ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় সাত হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।


কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের এন.আর. ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি। মানবিক কুমিল্লার আয়োজনে শনিবার (৮ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় সাত হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগতদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। তিনি বলেন, “চিকিৎসা এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। তাই আমরা আমাদের নিম্ন আয়ের জনগণের জন্য ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। ইতোমধ্যে ২০টি ওয়ার্ডে ক্যাম্প সম্পন্ন হয়েছে। সবগুলো ওয়ার্ডেই আমরা ফলোআপ চিকিৎসার পরিকল্পনা নিয়েছি।”



এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির জলিস আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা. শাহিন, মহানগর মহিলা দলের সভাপতি রাহান রহমান হেলেন, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালু রহমান পাভেল, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, আরাফাত রহমান কোকো সংসদ মহানগর সাধারণ সম্পাদক আশিকুর রহমান রানা, কাজী জামান এবং ৩ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি তাসরিন আক্তার পারুলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিল্পী।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সাবেক সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।

মানবিক কুমিল্লার আয়োজকরা জানান, ভবিষ্যতে নগরীর ২৭টি ওয়ার্ডেই এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আরও জানান, পুনরায় চিকিৎসার প্রয়োজন হলে ফলোআপের মাধ্যমে রোগীদের অতিরিক্ত সেবা প্রদান করা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ বললেন প্রধানমন্ত্রী

#

নৌপথে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব লঞ্চমালিকদের

#

অনলাইন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপন নীতিমালা প্রণয়ন করা হবে : তথ্য প্রতিমন্ত্রী

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

#

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, আশঙ্কাজনক সাতজন

#

বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে বিশাল গণমিছিলে নেতৃত্বে সামিরা আজিম দোলা

#

জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

#

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তি চরমে

#

শাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ যা জানা গেল

Link copied