নির্বাচনে ৯ শতাধিক বিচারক প্রয়োজন

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
বিচারক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্নে পরিচালনার জন্য ৯ শতাধিক বিচারকের প্রয়োজনীয়তা তুলে ধরেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি পরিচালনা এবং নির্বাচন চলাকালে সংক্ষিপ্ত অপরাধের বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এই প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি ভোট গ্রহণের আগে প্রার্থিতা নিয়ে যেসব মামলা উচ্চ আদালতে হবে, সে ব্যাপারে ইসিকে নোটিশ প্রদান ও যুক্তিসংগত শুনানির সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসি ও বৈঠক সূত্রে এসব খবর জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার বিচার বিভাগের সহযোগিতা চাওয়ার জন্য প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে যান। দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির খাস কামরায় অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান প্রমুখ।

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, বিচারকরা জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রোরাল ইনকোয়ারি (নির্বাচনী অনুসন্ধান) কমিটির দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু এবার নির্বাচন চলাকালীন (ডিসেম্বর মাস) সিভিল কোর্টের বিচারকরা ভ্যাকেশনে থাকবেন। তাই প্রধান বিচারপতিকে জানিয়ে রেখেছি যেন ওই সময়ে বিচারকরা দায়িত্ব চলমান রাখেন। আর জানুয়ারি মাসে তো বিচারকরা আগের মতো করেই দায়িত্ব পালন করবেন। এইটুকু আলোচনা হয়েছে। প্রধান বিচারপতি সিইসিকে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied