পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা জানালেন অর্থসচিব

Megna Tv

৮ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
 
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

এ সংক্রান্ত সচিব কমিটি আছে জানিয়ে তিনি বলেন, এ কমিটি পর্যালোচনার কাজ করবে। সেই অনুযায়ী সুপারিশ দেবে এবং সুপারিশ দিলে সেই অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, পে-স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। যেকোনো পে-স্কেল যখন দেওয়া হয়, পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এপিডি অনুবিভাগের নতুন অতিরিক্ত সচিব আব্দুর রউফ

#

চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যায়: ফরিদা আখতার

#

আওয়ামী সরকারের গড়া সিন্ডিকেটই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ: জামায়াতের আমীর

#

ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে শক্তিশালী করুন, স্বৈরাচার পতন দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান

#

কুমিল্লার প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার

#

হাসপাতালে ভর্তি হলেন মির্জা আব্বাস

#

ইন্দোনেশিয়া থেকে এল ২৯৭৭৩ মেট্রিক টন কয়লা

#

বিএসবি গ্লোবালের ‘প্রতারণা’ কানাডা পাঠানোর নামে দুইশ শিক্ষার্থীর ৩০ কোটি টাকা নিয়ে ‘উধাও’

#

স্ত্রীসহ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

জিয়া আমাকে বাড়ি-গাড়ি দিতে চেয়েছিলেন: প্রধানমন্ত্রী

Link copied