জনপ্রশাসনের এপিডি উইংয়ে নতুন প্রধান হলেন আকনুর

Megna Tv

১৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগৃহীত ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব ড. মো. আকনুর রহমান। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগে কর্মরত এই কর্মকর্তাকে এপিডি পদে পদায়নের আদেশ জারি করা হয়।

দীর্ঘদিন ধরে শূন্য থাকা এই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগের মাধ্যমে প্রশাসনের শীর্ষ স্তরে বিদ্যমান দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই অনুবিভাগে পূর্ণকালীন কর্মকর্তা না থাকায় সিদ্ধান্ত গ্রহণে যে ধীরগতি তৈরি হয়েছিল, তা এখন কেটে যাবে।

ড. মো. আকনুর রহমান বিসিএস প্রশাসনের একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বা পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ে তিনি জাতীয় পর্যায়ের একজন স্বীকৃত প্রশিক্ষক।

শিক্ষাজীবনেও তিনি মেধার স্বাক্ষর রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি ও স্বাস্থ্য অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি জাপানের ন্যাশনাল গ্রাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও এমবিএ সম্পন্ন করেন। ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা এই কর্মকর্তার ১৫টি গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রকিউরমেন্ট সংস্থা ‘এমসিআইপিএস’-এর সদস্য।

জনপ্রশাসনের এপিডি অনুবিভাগটি মূলত মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিব পর্যায় পর্যন্ত কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতির যাবতীয় কার্যক্রম সমন্বয় করে। গত কয়েক মাস ধরে পদটি শূন্য থাকায় জনপ্রশাসন সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এটি সামলাতে হচ্ছিল, যা প্রশাসনিক ইতিহাসে বেশ নজিরবিহীন ঘটনা। সচিবের ওপর কাজের বাড়তি চাপ তৈরি হওয়ায় অনেক ক্ষেত্রে নীতিনির্ধারণী সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছিল বলে জানা যায়।

প্রশাসনিক মহলে আলোচনা আছে যে, বিগত অন্তর্বর্তী সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতা ও অভ্যন্তরীণ নানা সমীকরণের কারণে এই পদে নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে একবার রদবদলের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। অবশেষে ড. আকনুর রহমানের যোগদানের মধ্য দিয়ে জনপ্রশাসনের এই ‘ভাইটাল’ উইংয়ে স্থবিরতা কাটবে বলে ধারণা করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied