মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হামলা করলেন পার্কে

Megna Tv

৮ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
সংগ্রহ

নামাজের সময় উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ তুলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে শেখ রাসেল পার্কে হামলা হয়েছে। স্থানীয় ডিআইটি মসজিদের মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে এ হামলা করেন। ফিরে যাওয়ার সময় একটি শিক্ষাপ্রতিষ্ঠানেও ভাঙচুর করেন তারা । শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পার্কে ‘ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ’-এর ব্যানারে প্রায় সাড়ে ৩০০ জন নিয়ে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া পাশেই একটি ব্যাংকের উদ্যোগে #অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই মাঠের চারদিকে চারটি মসজিদ রয়েছে। একেক মসজিদে একেক সময়ে আজান দেয় এবং নামাজও পৃথক সময়ে শুরু হয়।

আয়োজকরা এসব তোয়াক্কা না করে নিরবচ্ছিন্নভাবে গান-বাজনা চালিয়ে অনুষ্ঠান চালাচ্ছিলেন। এশার নামাজের পর ডিআইটি মসজিদ থেকে সংঘবদ্ধ মুসল্লিরা পার্কে প্রবেশ করেন। তারা অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ার, সাউন্ড বক্স ও টেবিল ভাঙচুর করেন। এ সময় চারুকলা ইনিস্টিটিউটের ক্যাম্পাসে বসন্ত উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা। সেখানেও ভাঙচুর করেন নষ্ট করে ফেলা হয় ছবি আঁকার রং এবং দেয়ালের বেশ কয়েকটি ছবি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো পক্ষই এখনো অভিযোগ করেনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

কখন হবে নির্বাচন ,জানালেন প্রধান উপদেষ্টা

#

আজ ব্যালট পেপার যাবে চার হাজার কেন্দ্রে

#

সহিংসতার পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব

#

৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

#

সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট।

#

ট্রাফিকের কাজ করা শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে

#

নগরীতে জিবির নামে চাঁদাবাজি অপ প্রচারের নিন্ধা জানিয়েছে চালকরাই

#

জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied