কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস।
১০ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
জাতীয় ভ্যাট দিবস।
কুমিল্লায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট উদ্যোগে বর্ণিল আয়োজনে পালিত হলো জাতীয় ভ্যাট দিবস।
আজ ১০ ডিসেম্বর দুপুর ১২ টায় উদযাপিত হলো ভ্যাট দিবস। এ উপলক্ষে কুমিল্লায় আয়োজন করা হয় আলোচনা সভা, আলোচনায় বক্তারা ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন ও সেবা সহজীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন
বক্তারা বলেন, রাজস্ব আহরণের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে করদাতাদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে ভ্যাট প্রদানে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি এবং সেবা দ্রুত নিশ্চিত করতে কমিশনারেটের চলমান উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ভ্যাট দিবসে কুমিল্লা কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সভাপতি মো. আব্দুল মান্নান সরদার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কর-অঞ্চলের কর কমিশনার মো. আবদুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর কর - অঞ্চলের কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ।