কুমিল্লায় ব্লাড লাইফ সেচ্ছায় রক্তদান সংগঠনটির আত্মপ্রকাশ
৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
ছবি:সংগ্রহ
মানবতার আরও একধাপ এগিয়ে শুরু করতে যাচ্ছি রক্তদান কর্মসূচি, অনেকদিন ধরেই প্ল্যান ছিলো যে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে আরও কিছু করা,নিজের একটা মানবিক সংগঠন করা, সবকিছু মিলিয়ে কয়েকটা উদ্যোগ নেই, তার মধ্যে অন্যতম উদ্যোগ হল স্বেচ্ছায় রক্তদান
শেয়ার করি কয়েকজন বড়ভাই সহ সহকর্মী, বন্ধুদের সাথে, জানালেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইবনুল হাসান রায়হান, তার বেশ কিছু বন্ধুদের মধ্যে থেকে বিশেষভাবে সাপোর্ট দিয়েছেন আনিসুর রহমান ভাই ও কৌশিক আহমেদ
তাই গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্টে কেক কেটে শুরু করলাম Blood Life Cumilla রক্তদান কর্মসূচি সংগঠন।
এই সময় উপস্থিত ছিলেন ব্লাড লাইফ কুমিল্লা সংগঠনের প্রতিষ্ঠাতা ইবনুল হাসান রায়হান, সহযোদ্ধা মোঃ আনিসুর রহমান ও কৌশিক আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুয়াখোলা আদর্শ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যক্ষ শামীম হায়দার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মিজানুর রহমান,কুমিল্লা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জনাব জাকির হোসেন, কুমিল্লা জর্জ কোর্ট আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম, মুন্সি শফিকুল ইসলাম, সাংবাদিক এইচ এম মহিউদ্দিন সহ অন্যান্য রক্তদাতা সহযোদ্ধারা ।