১০০ কোটি দিয়ে যাত্রা শুরু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

Megna Tv

২৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
অনুদান দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।

সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া হবে। এটা এই সপ্তাহেই আমরা শুরু করব। দে‌শ ও দে‌শের বাই‌রে যে কেউ এখা‌নে অনুদান দি‌তে পা‌র‌বে।’
মুগ্ধর ভাই স্নিগ্ধ বলেন, ‘যারা আহত হয়ে চি‌কিৎসাধীন রয়েছেন তাদের চি‌কিৎসা শুরু করা হবে প্রথম কাজ। এ সপ্তাহ থেকে সহায়তার কাজ শুরু হবে। শহীদ পরিবারদের এখান থেকে অনুদান দেয়া হবে।’

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied