কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

Megna Tv

৫ দিন আগে বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬


#
বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন



স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা ইউনিয়নে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন সদ্য ঘোষিত ২নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

তারই প্রতিবাদে বুধবার বিকেলে ইউনিয়ন অফিসের সামনে প্রায় ২ হাজারের অধিক নারী পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গলিয়ারা ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন কথিত জনপ্রতিনিধি শামীম মেম্বার, কাসেম ড্রাগ হাউজের মালিক আনিস এবং শামীম মেম্বারের ছেলে মুন্না। এলাকাবাসীর অভিযোগ, মুন্নার নেতৃত্বে একটি কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।

বিল্লাল হোসেন এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গলিয়ারা ইউনিয়নবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

আয়নাঘর থেকে মুক্তি পেলেন আমান আযমী-মীর আহমাদ

#

নরেন্দ্র মোদির দেয়া সোনার মুকুট চুরির ঘটনায় ভারতীয় হাইকমিশনের উদ্বেগ

#

কাউকে নাশকতা করার সুযোগ দেওয়া হবে না

#

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব

#

‘একটি নতুন সংবিধানের দাবি জানিয়েছি’

#

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন’

#

হাঁড়কাপানো শীতে নওগাঁয় বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ

#

জাতিসংঘে ইসিপিপিইডিতে প্রবেশাধিকারের দলিল জমা দিল বাংলাদেশ

Link copied