৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি

Megna Tv

১৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ভারতীয়-পণ্য-ও-মাদকদ্রব্য-জব্দ-করেছে-বিজিবি

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচারের সময়  ৪১ লাখ ৭ হাজার টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্য  জব্দ করেছে কুমিল্লা বিজিবির ব্যাটালিয়ন-১০। শুক্রবার (০১ নভেম্বর) কটকবাজার পোস্ট এবং বিবির বাজার বিওপি’র বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান পরিচালনা করে। এতে সীমান্ত পিলার ২০৮৩-০৯ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকা এসব দ্রব্য জব্দ করা হয়। উল্লেখযোগ্য মালামাল- ৬০ বোতল মদ, ১৩৯ বোতল ফেন্সিডিল, ১১৪ বোতল বিয়ার, ১৯৮ পিস শাড়ি, ৭৮টি থ্রি-পিস, ৮২ হাজার ৬শ’ পিস কিং কোবরা বাজি, ৫০ প্যাকেট বিস্কুট, ৬৫৪টি স্কিন ক্রিম, ১৭শ’ পাতা শ্যাম্পু ও ১৭৮০টি ভারতীয় মেহেদী-১,৭৮০টি। শনিবার (০২ অক্টোবর) কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

#

৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

Link copied