ঢাকা ৯ আসনের জাকের পার্টির মফিজ উল্লাহ বাবলু মনোনয়নপত্র দাখিল

Megna Tv

১৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
জাকের পার্টির দলীয় মনোনয়নপত্র দাখিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে জাকের পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোহাম্মদ মফিজ উল্লাহ (বাবলু)  গোলাপ ফুল প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর ২৩ইং) দুপুরে রাজধানীতে সেগুন বাগিচায় বি়ভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম এর নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির খিলগাঁও থানা সভাপতি মোঃ এনায়েত বকস, মুগদা থানার সভাপতি মোঃ আম্বর আলী, খিলগাঁও থানা সহ সভাপতি সামছুল আরেফিন বাচ্চুসহ আরো অনেক জাকেরান ভক্ত বৃন্দ। মনোনয়নপত্র দাখিল শেষে তিনি বলেন, জাকের পাটির দলীয় প্রতীক গোলাপ ফুল মার্কায় মনোনয়নপত্র দাখিল করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ও ভোটাররা নিজের ভোট প্রয়োগ করতে পারলেই আশা করি বিজয় আসবে। এছাড়া নির্বাচনী মাঠে জোড়পুর্বক কেন্দ্র দখল ও ভোটারদের মাঝে ভয় ভীতি পদর্শন করলে দলের সিদ্ধান্তে আমরা নির্বাচন থেকে সরে দাড়াবো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied