নেত্রকোনার শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম

Megna Tv

১৫ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
শ্রেষ্ঠ ওসি রাশেদুল ইসলাম

 মানিক মিয়া ,নেত্রকোনা প্রতিনিধি।।

নেত্রকোনা নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম। রোববার (২৮ জানুয়ারি) পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।

এতে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভুক্তভোগী উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় রাশেদুল ইসলাম বলেন, পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জনবান্ধব পুলিশি সেবা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চান তিনি।

এর আগে পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) থাকাকালে একাধারে চারবার জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হন রাশেদুল ইসলাম।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর পাশে বসছেন, প্রশ্ন জামায়াত এমপির

#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

#

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

#

তদন্ত ছাড়া ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না : নৌ প্রতিমন্ত্রী

#

কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল

#

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

#

জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

#

আজ থেকে সব প্রতিষ্ঠানে ঘুসের কবর রচিত হলো :সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

#

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: ইসি

#

ছায়া মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে জামায়াত জোট!

Link copied