জ্বালানি তেলের দাম কমতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

Megna Tv

১৭ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মুনাফা কমিয়ে দেশের বাজারে জ্বালানি তেলের দর কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আগামী সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম দামে জ্বালানি তেল কিনতে পারবেন। ডিজেল কেরোসিনের তুলনায় পেট্রল অকটেনের দাম বেশি কমবে।

অকটেন পেট্রলে লিটারপ্রতি থেকে ১২ টাকা এবং ডিজেল কেরোসিনে লিটারপ্রতি দেড় থেকে পৌনে দুই টাকা দাম কমাবে সরকার। জ্বালানি বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির সূত্রে তথ্য জানা যায়।

জানা যায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশেও সমন্বয় করা হবে। যে কারণে আগামী মাসে তেলের দাম কিছুটা কমবে। পাশাপাশি বর্তমান ফর্মুলা অনুযায়ী, জ্বালানি তেলের দামের মধ্যে বিপিসির জন্য যতটা মুনাফা রয়েছে সেটাও কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত জুন থেকে প্রতি লিটার ডিজেল কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা প্রতি লিটার পেট্রল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত অকটেনের তুলনায় ডিজেলের দাম প্রতি ব্যারেলে তিন থেকে সাড়ে তিন ডলার বেশি। যে কারণে ডিজেলের দাম তুলনামূলক কম কমানো হবে। জানা গেছে, আজ ২৭ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পরিশোধিত ডিজেলের দাম ৯১ দশমিক ২৫ মার্কিন ডলার। আর পরিশোধিত অকটেনের দাম ৮৮ ডলার।


#NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied