টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া গ্রেফতার

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে গ্রেফতার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃত শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে, যার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের অভিযোগও। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা।

উল্লেখ্য, ২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ৭৩ জন গডফাদারের তালিকায় ৯ নম্বর আসামি ছিলেন শাহজাহান মিয়া। ওই বছরের ২৫ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied