নির্বাচন বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হতে হবে— খন্দকার মোশারফ

Megna Tv

২৮ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ইবনুল হাসান রায়হান


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বহু প্রতিক্ষিত জাতীয় নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধিকে নির্বাচিত করলে সেটাই হবে প্রকৃত গণতান্ত্রিক সরকার।’
রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির প্রাক-নির্বাচনি গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কিছু মহল এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। এর অর্থ—জনগণ ভোট দেবে দলকে, দল ঠিক করবে এমপি। এতে ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে এবং প্রতিনিধি জনগণের নয়, দলের হবে। এ ধরনের পরিকল্পনা মূলত নির্বাচন বিলম্ব ও বাধাগ্রস্ত করার কৌশল।’
গত ১৬ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দাবি করে তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করছে। কারাবরণ, নির্যাতন ও মিথ্যা মামলার মধ্য দিয়েও আমরা আন্দোলন চালিয়ে গেছি।  আমাদের সিনিয়র নেতারা মিথ্যা মামলায় হাজত খেটেছে, বিভিন্ন মামলায় ৫ বছর কারাগারে ছিলাম। এবার জনগণ ভোট দিতে চায়, তাই দলকে সংগঠিত করুন এবং নির্বাচনের জন্য প্রস্তুত থাকুন।’

শহীদ রিফাত পার্ক এলাকা থেকে গণমিছিল শুরু হয়ে পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড ঈদগাঁ মাঠে গিয়ে সমবেত হয়। পুরো পথজুড়ে ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর ছিল।
এই সময় বারপারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মজিবুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে দাউদকান্দি খন্দকার মোশাররফ হোসেন এর প্রাক-নির্বাচনি গণমিছিলে অংশগ্রহণ করেন। এই সময় তিনি বলেন দলের জন্য কাজ করতে আমরা বারপাড়া ইউনিয়ন বাসি অঙ্গীকারবদ্ধ

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাষ্ট্রপতি কে, কবে ও কিভাবে হবেন?

#

বিপ্লব ও সংহতি দিবসে লাকসামে বিশাল গণমিছিলে নেতৃত্বে সামিরা আজিম দোলা

#

জামিন পাওয়ার ৪ দিন পর মুক্তি মিলল খাদিজাতুল কুবরার

#

মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

#

“আপনারা কাঁদবেন না, গর্ব করবেন। আপনাদের সন্তানদের গল্প শতাব্দীর পর শতাব্দী সারা পৃথিবীতে আলোচিত হবে।”

#

স্থাপনা ও জানমালের ক্ষতি না করার আহ্বান সেনাপ্রধানের

#

গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে সুখবর

#

আত্মসমর্পণ করলেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবুল কালাম

#

কুমিল্লায় হিন্দুর সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied