গণপরিবহনে শিক্ষার্থীদের ভাড়া নিয়ে সুখবর

Megna Tv

২১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহিত ছবি

এবার শিক্ষার্থীদের জন্য সুখবর দিল ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার রাজধানীতে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে এ কথা বলেন তিনি।

সাইফুল আলম বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে আজ থেকেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন।’

তিনি আরও বলেন, ‘আগের সময়সীমা (সকাল ৮টা থেকে রাত ৮টা) বাতিল করে এখন থেকে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের এ সুবিধা দেওয়া হবে।’

ঢাকা মহানগর এলাকার সব রুটের সকল সিটি বাসে এই সিদ্ধান্ত বলবৎ হবে বলেও জানান ঢাকা পরিবহন মালিক সমিতির এ সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে নিরাপদ সড়ক আন্দলোনের (নিসআ) আহ্বায়ক আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ‘২০২৪ সালের গণআন্দোলনে শিক্ষার্থীদের বিশেষ অবদানের প্রতি ধন্যবাদ জানাতে হাফ পাস বাস্তবায়ন করা হয়।’

শুধু বাস নয়, এর পাশাপাশি রেল ও নৌযানসহ সব ধরণের পরিবহনেও হাফ পাস বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।


#NP/MA24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল

#

বিনামূল্যে ইউনিফর্ম পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: সংসদে প্রধানমন্ত্রী

#

দেশ থেকে পালিয়ে যেতে চান ইউপি চেয়ারম্যান

#

শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ : রয়টার্সকে উপদেষ্টা

#

এবার সেই উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

#

নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের

#

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে ১১ দলীয় জোট কোনো শপথই নেবে না: জামায়াত

#

থামছেই না ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগী

#

থমথমে রাবি ক্যাম্পাস, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

#

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মোঃ মারুফ হাসান খান অভ্র

Link copied