সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার মরদেহ

Megna Tv

১৪ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সংগ্রহ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে নেওয়া হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় গুলশান থেকে মরদেহ বহনকারী গাড়িবহর সংসদ ভবনে পৌঁছায়। সেখানে তার জানাজার প্রস্তুতির অংশ হিসেবে মরদেহ মঞ্চের সামনে রাখা হয়েছে।

এর আগে, পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ঘনিষ্ঠজনরা গুলশানে তারেক রহমানের বাসভবনে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বাংলাদেশের জাতীয় নেতাকে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে সম্মান জানাতে পারেন এবং তার জানাজায় অংশ নিতে পারেন সে জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও যেন জনসাধারণ অবস্থান করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও বলা হয়েছে, জানাজার পর বেলা সাড়ে তিনটার দিকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এসময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন।দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

‘গণহত্যায় উসকানিদাতা কবি-সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

#

বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

#

৮০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

#

কুমিল্লা সদরের গলিয়ারায় বিএনপির সেক্রেটারীর উপর হামলা, প্রতিবাদে ইউনিয়ন বাসীর মানববন্ধন

#

দুই কিলোমিটারজুড়ে সুন্দরবনে ভয়াবহ আগুন

#

চলতি বছরের তাপমাত্রা হ্রাসে রেকর্ড, নামলো ৬ ডিগ্রিতে, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন আজ

#

ঈদে গার্মেন্টস কারখানায় ৮ দিন ছুটির দাবি

#

বন্যার্তদের জন্য ফায়ার সার্ভিসের কাছে ত্রাণসামগ্রী দিলো টার্কি

#

লাকসামে বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও ত্রান সামগ্রী বিতরণ

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied