কোটা সংস্কারের দাবিতে যশোর-চৌগাছা সড়কে বাংলা ব্লকেড

Megna Tv

৬ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’-এর সঙ্গে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সব প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারী।

আন্দোলনকারীরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ গড়তে এমন কোটা প্রথা মানা যায় না। আমরা চাই অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সব ক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী বাংলা ব্লকেডের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করে সড়ক ব্লক করে রেখেছি।

এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে সম্মিলিত কণ্ঠে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত ৫ জুলাই জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করে। পরের দিন ৬ জুলাই সড়ক অবরোধ করে মিছিল করে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

গ্রামে বিদ্যুৎ এখন ‘অতিথি’

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

Link copied