হজের খরচ ৫-৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব: হাব সভাপতি

Megna Tv

২৬ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সংগৃহীত ছবি

হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।

শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনার হাজী ক্যাম্পে হজ যাত্রার সার্বিক পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

হাব সভাপতি বলেন, '২০২৭ সালে হজ যাত্রার বিমানের টিকিটমূল্য কমে ১ লাখে নেমে আসবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে হজের মোট খরচ কমে আসবে।'

সংগঠনটির মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, 'দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করতে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন করা গেছে। সব চ্যালেঞ্জ মাথায় নিয়েও মন্ত্রণালয়, হজ অফিস ও হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে।'

এছাড়া সৌদি সরকারের বেশকিছু নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ ও ওমরাহ আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও জানান হাব নেতারা।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিয়ের পোশাকেই পরীক্ষার হলে কনে

#

মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত, কখন থেকে জানালেন পলক

#

শহীদদের স্বপ্ন পূরণে আমাদের রাষ্ট্র পুনর্গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

#

কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল

#

বিডিআর হত্যার পূর্ণ তদন্ত-ন্যায়বিচার প্রক্রিয়া শিগগির শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কমলো স্বর্ণের দাম, মঙ্গলবার থেকে কার্যকর

#

এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে;শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

#

‘গুলিস্তানের কাপড় পাকিস্তানের বলে বিক্রি’ লাইভে এসে যা বললেন তনি

#

রাজকে ডিভোর্স দিলেন পরীমণি

#

কুমিল্লায় স্বামী-স্ত্রীর রোষানলে অসংখ্য পরিবার সর্বশান্ত, বিচার চেয়ে মানববন্ধন

Link copied