এইচএসসি পরীক্ষা বাতিলই থাকবে;শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

Megna Tv

১০ দিন আগে শনিবার, অক্টোবর ৩১, ২০২৬


#
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ
শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, চলতি বছরের এইচএসসি ও সমমান স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে। তবে কীভাবে মূল্যায়ন হবে তার সিদ্ধান্ত হয়নি।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা নেওয়ার দাবি জানান।

শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষার বিষয়ে আন্তশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটি বহাল থাকছে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘এখন এইচএসসি পরীক্ষা নেওয়া হলে নিরাপদ পরিস্থিতি বহাল থাকবে কিনা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা যাবে কিনা, তাছাড়া এ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে। সব মিলিয়ে পরীক্ষার পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। চেয়েছিলাম আরও বিশ্লেষণ করতে। কিন্তু আপনারা জানেন, যেসব ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।’

পরীক্ষার ফল কীভাবে দেওয়া হবে সে বিষয়ে উপদেষ্টা বলেন, ‘একটা রক্ষাকবচ আমার কাছে মনে হয়েছে, এসব পরীক্ষার্থী পুরো বছর পরীক্ষা দিয়েছে, টেস্ট-প্রিটেস্ট দিয়েছে। আমি সব কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করবো, তারা যেন শিক্ষার্থীদের সব বিষয়ের সব মূল্যায়নপত্র দেয়।’

মূল্যায়ন বিষয়ে তিনি বলেন, ‘আমাদের এক্সপার্টরা আছেন, তারা ভাবছেন। শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৪৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীতের তীব্রতা কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস

#

হাজার হাজার যুবকের স্বপ্ন এখন কুমিল্লা এক্সপার্ট আইটি পার্ক

#

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত : আযম খান

#

এমপিকে শুভেচ্ছা জানাতে গিয়ে পিটুনির শিকার ইউপি চেয়ারম্যান

#

বিনামূল্যে ইউনিফর্ম পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: সংসদে প্রধানমন্ত্রী

#

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন শেখ আব্দুর রশিদ

#

তারেক রহমানের ৩১ দফাই রাষ্ট্র গঠনে সার্বজনিন দিক নির্দেশনা - মনিরুল হক চৌধুরী

#

শনিবার কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, এসএসএফের কড়া নিরাপত্তা

#

সংসদে ‘মিথ্যা’ শব্দ ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর মৃদু ‘বিতর্ক’

#

দোলাসহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

Link copied