কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে ছুরিকাঘাতে হত্যা

Megna Tv

২৬ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
ছবি : সংগৃহীত

কুমিল্লায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে কী কারণে তারা খুন হয়েছেন সেটি জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) ও জহিরের ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুলের স্ত্রী পাপিয়া তার ছেলে সন্তানকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করে ফ্লোরে লাশ ফেলে রাখে। এদিন সকালে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।


দিকে একই পরিবারের ৩ জন নিহতের খবর পেয়ে সকাল থেকেই আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত গৃহবধূ পাপিয়ার বোন সেলিনা আক্তার জানান, আমার বোন ও বোনের সন্তানকে যারা খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কারা তাদেরকে হত্যা করেছে, তা আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ

#

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

মৃত্যুর দুদিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫

#

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২, ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে

Link copied