নিত্যপণ্যের বাজারে আগুন, হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

Megna Tv

১৪ দিন আগে রবিবার, নভেম্বর ১, ২০২৬


#
ছবিঃসংগৃহীত

কিছুতেই যেন নাগালে আসছে না নিত্যপণ্যের দাম। বাজারে গিয়ে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) বিভাগীয় জেলা শহরগুলোর কাঁচা বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে মিলছে না কোন সবজিই। রকম ভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৭০ টাকায়।

MegnaTv 24

লাউ, কুমড়ার দরও আটকে আছে ৬০ থেকে ৭০ এর মধ্যে। জাত ভেদে বেগুন কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। টমেটোর দর হাঁকা হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা।

কোথাও কোথাও কাঁচা মরিচের কেজি আবারও ৪শ’ টাকা ছাড়িয়েছে। তবে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হলেও গত কদিনের তুলনায় কমেছে ডিমের দাম।

বিভিন্ন পাইকারি বাজারগুলোতে ডিম ১২ টাকা ৬০ পয়সা করে বিক্রি হলেও মুদি দোকানে খুচরা মূল্যে প্রতি পিস ডিম পাওয়া যাচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত

#

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত

#

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮৪ - আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা

#

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

#

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

#

জামিনে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

#

কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু

#

মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪

#

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসের ধাক্কায় শিশু নিহত

#

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Link copied