তৃণমূলের বিভেদ মেটাতে সভায় বসেছে আওয়ামী লীগ

Megna Tv

৪ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬


#
সংগ্রহ

সারাদেশে দলীয় কোন্দল নিরসন ও উপজেলা নির্বাচন সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গণভবনে এ সভা শুরু হয়।  এর আগে, গত সোমবার (৫ ফেব্রুয়ারি) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

জানা গেছে, বিশেষ এই বর্ধিত সভায় জেলা, উপজেলা, মহানগর, পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও দলের সংসদ সদস্য, স্বতন্ত্র সংসদ সদস্য, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়ররা অংশ নিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি, উপদেষ্টা পরিষদের সদস্যরাও সভায় উপস্থিত রয়েছেন।

সভায় নেতাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি। বিভিন্ন সূত্রে জানা গেছে, সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে দলের অভ্যন্তরীণ বিভেদ বেড়েছে। সামনে উপজেলা নির্বাচন, বিভেদ কমাতে সারাদেশে দলের নেতাদের কড়া বার্তাও দিতে পারেন শেখ হাসিনা।
এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক সংবাদমাধ্যমকে বলেন, ‘দলের প্রধান আমাদের নানা দিকনির্দেশনা দেবেন। তার আলোকে আমরা আবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। বিভাগ-জেলা অনুযায়ী আমরা বসব। সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে যা যা প্রয়োজন সবই করব।’


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

৭৩ দিনে কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করলেন ১৩ বছরের মুসাইব

#

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ

#

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

#

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

#

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

#

বাড়িঘর পোড়ানোর নির্দেশ, শেখ হাসিনা-কাদের-হাছানের ফোনালাপ ট্রাইব্যুনালে

#

জাজিরায় পদ্মার ভাঙনে আতঙ্ক বাড়ছে জনমনে

#

ধেয়ে আসছে নিম্নচাপ, তাপপ্রবাহের সঙ্গে হানা দিতে পারে বজ্রঝড়ও

#

দেশে একদিন পরই স্বর্ণের দামে বড় লাফ

#

‘মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন’

Link copied