দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারী নিহত
২ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
ছবিঃসংগৃহীত
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারী নিহত হয়েছেন।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করে যাবে বলেও জানান তিনি। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।