দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে আ.লীগ

Megna Tv

৭ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
মনোনয়ন সংগ্রহ

সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

প্রথম দিনের ফরম বিক্রি শেষে বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান বলেন, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৬২টি, চট্টগ্রাম বিভাগ থেকে ১৪৯টি, সিলেট বিভাগ থেকে ২৬টি, বরিশাল বিভাগ থেকে ৫৬টি, খুলনা বিভাগ থেকে ৭৭টি, রংপুর বিভাগ থেকে ৭৫টি এবং রাজশাহী বিভাগ থেকে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্রের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় বিক্রি করা হচ্ছে রংপুর, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম।

এ সংসদে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টিই এবার যাচ্ছে আওয়ামী লীগের ভাগে। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি'র প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

#

হাজী আমিন উর রশীদ ইয়াসিন মঙ্গল কামনায় বিএনপি’র মনোনয়ন দেয়ার জন্য রোজা ও গণইফতার

#

সংবিধান সংশোধন কমিটিতে থাকছে না বিরোধীদলীয় জোট, আলোচনায় সমাধানের আশা

#

‘জরুরি অবস্থা নয়, সেনারা গুলি চালাবে না’

#

২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

#

প্রধান উপদেষ্টার কাছে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

#

রাতে ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা

#

নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

#

বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান, অপেক্ষায় নেতাকর্মীরা

#

অন্তর্বর্তী সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন।

Link copied