অস্বচ্ছতা যেখানেই আছে সেটা আমরা দূর করবো: শারমীন এস মুরশিদ

Megna Tv

১ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ দিতে চান জানিয়ে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করবো। স্টেকহোল্ডারদের অংশীদার করবো, যাতে করে স্বচ্ছতা তৈরি হয় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়।

রোববার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

আপনারা কি ধরনের সংস্কার করবেন? সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে শারমীন মুরশিদ বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের অন্তর্বর্তী সরকারের বড় যে জায়গাটা আছে সেই জায়গাটা মাথায় রাখবো। সেই পলিসিটা আমি মাথায় রাখবো, মন্ত্রণালয়কে বুঝতে চেষ্টা করবো এবং চেষ্টা করবো শুধরে নেওয়ার ও পরিবর্তন করার।

তিনি বলেন, অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করবো। স্টেকহোল্ডারদের অংশীদার করবো। সেখানে এদের কি মনিটরিং ম্যাকানিজম আছে আমি বুঝবো। প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং ম্যাকানিজম অন্তর্ভুক্ত করবো।

তিনি আরও বলেন, যে সম্পদ আছে, বাজেট আছে সেটা ব্যবহার হচ্ছে কিভাবে, সেটা বুঝতে হবে। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিবিলিটি (অর্থনৈতিক স্বচ্ছতা) আমরা দেখবো। দুর্নীতির যে জায়গাটা, ব্যক্তি পর্যায়ের স্টাফদের ইন্টিগ্রেটি সেটা নিশ্চয়ই দেখবো।এই উপদেষ্টা বলেন, একটা বড় জায়গা আমার জন্য হচ্ছে এই যে একটা মাস এই বাচ্চারা এভাবে লড়লো। ওরা আমাদের বীর সন্তান। ওদের মত সাহসী আর কেউ নেই আমাদের এ দেশে।'আমার ইচ্ছে থাকবে আমরা যে পরিবর্তনগুলো আনবো সেখানে তরুণদের কেন্দ্র করে একটি বড় পরিকল্পনা নেওয়ার। তাদের এটার সঙ্গে যেন সম্পৃক্ত করতে পারি। তাদের আমি মন্ত্রণালয়ে কাজ করার একটা সুযোগ করে দিতে চাই' বলেন শারমীন এস মুরশিদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পাহাড়ধসে খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

#

ভারতীয় সংবাদমাধ্যমে হাসিনার দাবি যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন না দেওয়াতেই ক্ষমতা থেকে সরানো হয়েছে

#

কুমিল্লা কোতোয়ালি থানা পরিদর্শনে সেনাবাহীনির ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

#

বাংলাদেশের মতো অবস্থা ভারতে হওয়া নিয়ে যা বললেন;ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

নৌকা সংকটে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে

#

‘ছন্দপতনের পর’ কাজে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ

#

পটুয়াখালীতে চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

#

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা

#

পনেরো বছরে ব্যাংকিং অনিয়মে কত কোটি টাকা লুটপাট :সিডিপি

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied