দুপুরের মধ্যে তীব্র ঝড়ের শঙ্কা, ৬ অঞ্চলে সতর্কসংকেত

Megna Tv

১৯ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।


সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ঝড়বৃষ্টির এ প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied