চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ২১ অস্ত্র, ২৭৫ গুলি উদ্ধার

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
উদ্ধার হওয়া অস্ত্রগুলো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে দুর্বৃত্তদের লুট করা ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১৪ জুলাই) সকালে র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।এরই প্রেক্ষিতে র্যাব-৭, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থানীয় জনগণের কাছ থেকে এবং অন্যান্য উৎস থেকে র্যাব-৭, মঙ্গলবার পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল এবং গ্যাস গান।


NP/AS24

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied