পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন জয়

Megna Tv

১ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
ফাইল ছবি

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সন্দেহ করছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়। বিশেষ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) সন্দেহ করা হচ্ছে।

শনিবার (১০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।জয় বলেন, অভ্যন্তরীণ বিষয়ের চেয়ে বিদেশি শক্তিগুলো অস্থিতিশীলতা তৈরিতে অবদান রেখেছে। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, একটি ছোট গোষ্ঠী বিশেষ করে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত।। নির্দিষ্টভাবে আমি আইএসআইকে সন্দেহ করি।

তাছাড়া রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় দাবি করেন, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি। জয় বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তার (শেখ হাসিনা) পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগ করা। কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করেন। ফলে সে সময় কোনো সময়ই ছিল না। আমার মা কোনো কিছু গোছাতেও পারেননি। তাই সংবিধান অনুযায়ী আমার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।

জয় আরও বলেন, দল হিসেবে আওয়ামীলীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে।অন্যদিকে শুক্রবার (৯ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেছেন, তিনি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied