বড় ধরনের রদবদল পুলিশে, ৪১ কর্মকর্তার বদলি..!

Megna Tv

২ দিন আগে মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬


#
বড় ধরনের রদবদল পুলিশে :সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মোঃ আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শকে, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মোঃ শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনারে পদায়ন করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কেন আজ থেকে জুলাই আন্দোলনের কর্মসূচি শুরু হয়েছে? ইতিহাস, কারণ ও তাৎপর্য

#

কাতার সফরে পেজেকশিয়ান, ইরানকে অস্থিতিশীল করলে কঠোর জবাব

#

হিজবুল্লাহর সিরিজ হামলা ইসরায়েলে সামরিক ব্যারাকসহ বিভিন্ন স্থানে

#

শান্ত থাকতে চায় ইরান, কিন্তু যদি...

#

ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে : পুতিন

#

যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

#

যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্য, বেপরোয়া নেতানিয়াহু

#

শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

#

ইমরান খানকে সামরিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করার ইঙ্গিত সেনাবাহিনীর

#

গাজায় প্রতিটি মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Link copied